November 10, 2026, 1:25 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে ইতালি ও স্পেনে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উচ্চ বেতন প্রদান ও ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে ইতালি এবং স্পেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

গতকাল (শুক্রবার) ইতালির বিক্ষোভকারীরা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর পাশাপাশি তারা মাসিক বেতন ৩০০ ইউরো বাড়ানোর দাবি জানান। এছাড়া, প্রতি ঘন্টায় কমপক্ষে ১০ ইউরো মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেছে দেখা যায়, বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার এবং নানা ধরনের স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে রাজপথে মার্চ করছেন। রাজধানীর রোমের বাইরেও বেশ কিছু শহরে এ ধরনের বিক্ষোভ হয়েছে। এতে এ সমস্ত শহরের স্কুল এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়।
এদিকে, স্পেনে হাজার হাজার শিক্ষক এবং স্বাস্থ্য বিভাগের কর্মী শুক্রবার রাজধানীর মাদ্রিদের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তারা এ সময় সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করা এবং কাজের পরিবেশ উন্নত করার দাবি জানান। রাজধানী মাদ্রিদের বিক্ষোভ সমাবেশে ৭৮ হাজার স্বাস্থ্য বিভাগের কর্মী এবং ৫৪ হাজার শিক্ষক অংশ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page