November 5, 2026, 7:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে প্রবেশ করেছে মার্কিন সেনা : এনবিসি নিউজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের মাটিতে প্রবেশ করেছে আমেরিকার সেনা এবং তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে পাঠানো অস্ত্র বিতরণের বিষয়টি পর্যবেক্ষণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তার বার্তা সংস্থা এপি, টেলিভিশন চ্যানেল এনবিসি এবং পেন্টাগনের প্রেস পুলের কয়েকজন সাংবাদিককে ওই কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

তবে আমেরিকার কত জন সেনা ইউক্রেনের প্রবেশ করেছে এবং কোথায় তারা কাজ করছে এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। তিনি জানান, ব্রিগেডিয়ার জেনারেল গ্যারিক হারমোনের নেতৃত্বে মার্কিন সেনারা ইউক্রেনে কাজ করছে। জেনারেল গ্যারিক হচ্ছেন ইউক্রেনে মার্কিন দূতাবাসের সামরিক অ্যাটাশে।

পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এইসব সেনা এরইমধ্যে বেশ কয়েকটি পরিদর্শনের কাজ শেষ করেছেন কিন্তু ইউক্রেনের কোন কোন এলাকায় তারা অস্ত্র বিতরণের কাজ পরিদর্শন করছে তা তিনি জানাননি। তিনি বলেন, একেবারে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় তারা অস্ত্র বিতরণ করার কার্যক্রম পরিদর্শন করছে না বরং যেসব এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কাজ করার সুযোগ দিচ্ছে সেখানে পরিদর্শন করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে আমেরিকা বা ন্যাটো যে সমস্ত অস্ত্রের চালান পাঠিয়েছে সেগুলো ইউক্রেনের অভ্যন্তরে দেখভাল করতো মার্কিন সেনারা। কিন্তু রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। এখন নতুন করে আবার অস্ত্র সরবরাহের ব্যাপারটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তবে কত সেনা পাঠানো হয়েছে তা পরিষ্কার নয়।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page