October 18, 2026, 12:07 pm
শিরোনামঃ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে প্রেসিডেন্ট পদে লড়তে চান ওয়াগনারপ্রধান ইয়েভজেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার এ উচ্চাকাঙ্ক্ষার কথা জানান। এ জন্য তিনি একটি রাজনৈতিক দল গঠন করারও চিন্তাভাবনা করছেন বলে জানান। খবর আনাদোলুর।

টেলিগ্রামে এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালে ইউক্রেনে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে।

ইয়েভজেনি প্রিগোজিন আরও জানান, নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে তিনি জয়ী হলে ইউক্রেনে আর যুদ্ধ থাকবে না, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে প্রতি মাসে ওয়াগনার গ্রুপের ১০ হাজার টন গোলাবারুদ প্রয়োজন হচ্ছে। এসব যুদ্ধাস্ত্রের জন্য এক বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে রাশিয়াকে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page