November 26, 2026, 3:03 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে মার্কিন জীবাণু কার্যক্রম ; নিরাপত্তা পরিষদে তদন্তের বিরুদ্ধে আমেরিকা ফ্রান্স বিৃটেনের ভোট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের অভ্যন্তরে আমেরিকা সামরিক জীবাণু কার্যক্রম চালাচ্ছে বলে রাশিয়ার তোলা অভিযোগের ব্যাপারে তদন্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব আনা হয়েছিল তাতে ভেটো দিয়েছে আমেরিকা, ফ্রান্স এবং বিৃটেন। ফলে সম্ভাব্য তদন্ত কার্যক্রম বন্ধ হয়ে গেল।

রাশিয়া অনেকদিন আগে থেকেই বলে আসছে- ইউক্রেনের ভেতরে আমেরিকার বায়োল্যাব রয়েছে এবং সেখানে ওয়াশিংটন জীবাণু অস্ত্র বানানোর কার্যক্রম পরিচালনা করে।

গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। চীন রাশিয়ার এই প্রস্তাবের প্রতি সমর্থন দেয় তবে আমেরিকা, বিৃটেন এবং ফ্রান্স এর বিরুদ্ধে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের অন্য দশটি দেশ ভোটদানে বিরত ছিল।

রাশিয়া বলছে, আমেরিকা এবং ইউক্রেন ১৯৭২ সালের ইন্টারন্যাশনাল কনভেনশন লঙ্ঘন করে বায়োল্যাব পরিচালনা করছে। অথচ ‘৭২ সালের ওই কনভেনশনে সব ধরনের জীবাণু অস্ত্র তৈরি, উৎপাদন এবং মজুদ রাখা নিষিদ্ধ করা হয়েছে।

মস্কো বলছে, ইউক্রেনেবেশ কয়েকটি বায়ো ল্যাবরেটরি র তৎপর রয়েছে এবং তারা গোপনে সামরিক জীবাণু অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করছে। তবে আমেরিকা এবং ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page