October 17, 2026, 2:12 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে যুদ্ধাপরাধ তদন্তে সময় বৃদ্ধির জাতিসংঘ প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধাপরাধ তদন্তের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য প্রস্তাব পেশ করেছিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)। প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। পাশাপাশি ভারত, পাকিস্তানও ভোট প্রদানে বিরত ছিল। খবর এএনআইয়ের।

বাংলাদেশ, ভারত ভোট না দিলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হয়েছিল। কারণ ২৮টি দেশ এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন দিয়েছে। বিপরীতে বাংলাদেশসহ ১৭টি দেশ ভোট প্রদানে বিরত ছিল এবং ২টি দেশ সরাসরি প্রস্তাবের বিরোধীতা করেছে।

বিরত থাকা দেশ দুটির মধ্যে একটি চীন বলে জানিয়েছে এএনআই। অপর দেশ ছিল ইরিত্রিয়া।

ভোটদানের পর জাতিসংঘে ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গি কিসলিয়স টুইটে বলেছেন, ‘আমরা প্রতিনিধিদের অভিবাদন জানাই। ইউএনএইচআরসি রাশিয়ার আগ্রাসন থেকে উদ্ভূত ইউক্রেনে মানবাধিকারের খসড়া পরিস্থিতিকে সমর্থন করেছে যার ফলে ইউক্রেনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের আদেশের আরও সম্প্রসারণ ঘটবে। আমরা লক্ষ্য করছি মাত্র ২ দেশ প্রস্তাবের বিরুদ্ধে ছিল। যুদ্ধাপরাধের জবাবদিহিতার সময় এখনি।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page