September 20, 2026, 10:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে শত শত মার্কিন সেনা তৎপর রয়েছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে শত শত মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। আমেরিকার এসব সেনা, বহু সামরিক উপদেষ্টা এবং গোয়েন্দা কর্মকর্তা বহু আগে থেকেই সরাসরি সংঘাতে জড়িত।

রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বুধবার ল্যাভরভ এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি ইউক্রেন সংঘাতে গভীরভাবে ওয়াশিংটনের জড়িত থাকার কথা তুলে ধরেন। ল্যাভরভ বলেন, বারবার মার্কিন সরকার আশ্বাস দেয়ার পরেও ইউক্রেনে মার্কিন সেনাদের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে।

তিনি বলেন, ২০১৪ সালে যখন ইউক্রেনে কু হয়েছে তার আগে থেকেই মার্কিন সেনারা সেখানে তৎপর রয়েছে। ২০১৪ সালে ক্যু’র মধ্য দিয়ে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মকর্তারা ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একটা বিরাট অংশ দখল করে রেখেছে। এছাড়া ইউক্রেনে নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশেরা ইউক্রেন কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ দিয়ে চলেছেন।

সের্গেই ল্যাভরভ বলেন, প্রকৃতপক্ষে মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত পশ্চিমা বাহিনী এরইমধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page