September 18, 2026, 8:50 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে তল্লাশী চালাবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এই কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।

নেবেনজিয়া বলেন, তুরস্কে অবস্থিত কোঅর্ডিনেশন সেন্টার যদি একতরফাভাবে ইউক্রেনের জাহাজ ছেড়ে দেয় তাহলেও রাশিয়া সে সমস্ত জাহাজে তল্লাশি চালাবে। তিনি বলেন, ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে রাশিয়া তল্লাশি চালাবে।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের ধ্বংসাত্মক তৎপরতা মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তিকে লঙ্ঘন করেছে। প্রকৃতপক্ষে, শস্য রপ্তানির নামে কৃষ্ণ সাগরে মানবিক করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ইউক্রেন তাকে অন্তর্ঘাতমূলক তৎপরতার জন্য ব্যবহার করেছে।

গত শনিবার ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরের উপর ড্রোন হামলা চালায়। নেবেনজিয়া নিরাপত্তা পরিষদে মূলত সেই কথাই তুলে ধরেছেন।

তিনি বলেন, “আমরা জানি না পশ্চিমা মদদে ইউক্রেন নতুন করে আবার কোন ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। ফলে কৃষ্ণ সাগরে আমরা কোনো বেসামরিক জাহাজের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page