July 24, 2026, 11:00 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ বলল ইইউ পার্লামেন্ট ; জবাব দিল মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ অভিহিত করে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় ওই পার্লামেন্টকে ‘নির্বুদ্ধিতার পৃষ্ঠপোষক’ বলে উল্লেখ করেছে রাশিয়া।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তার জের ধরে গতকাল (বুধবার) ইউরোপীয় পার্লামেন্টে একটি রুশ-বিরোধী প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবের পক্ষে ৪৯৪ ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন ৫৮ ইউরোপীয় আইন প্রণেতা এবং ৪৪ জন ভোটদানে বিরত থাকেন। ওই প্রস্তাবে দাবি করা হয়, রাশিয়া ইউক্রেনের জ্বালানী অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে যা সন্ত্রাসবাদের প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার শামিল।

প্রস্তাবটির প্রতীকী গুরুত্ব থাকলেও বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই কারণ এ ধরনের প্রস্তাব বাস্তবায়নের কোনো আইনি কাঠামো ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর নেই। এছাড়া, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দেশকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলেনি ইইউ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিরিম জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টের এ প্রস্তাবকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার দিনশেষে বলেছেন, “আমি ইউরোপীয় পার্লামেন্টকে নির্বুদ্ধিতার পৃষ্ঠপোষক বলে অভিহিত করছি।” তিনি বলেন, যারা কোনোকিছু না বুঝেই প্রস্তাব পাস করে ফেলে তাদেরকে এছাড়া অন্য কোনো উপাধিতে ভূষিত করা যায় না।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা আরোপ করে। ব্যক্তিগতভাবে মারিয়া জাখারোভার বিরুদ্ধেও পশ্চিমা দেশগুলোর একাধিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page