November 11, 2026, 1:28 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত ‘অদৃশ্য’ নয় বরং সুস্পষ্ট : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত ‘সুস্পষ্টভাবে’ দেখা যাচ্ছে।  ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে বলে চীন পরোক্ষভাবে আমেরিকার হাত থাকার যে ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মস্কো এ মন্তব্য করেছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং গতকাল (মঙ্গলবার) এক বক্তব্যে বলেন, ইউক্রেন সংকটকে আরো বিস্তৃত ও সম্প্রসারিত করার জন্য একটি ‘অদৃশ্য হাত’ কাজ করছে বলে মনে হচ্ছে।  তিনি আরো বলেন,  ওই ‘অদৃশ্য হাত’ নিজের ‘সুনির্দিষ্ট ভূরাজনৈতিক এজেন্ডা’ বাস্তবায়নের কাজে ইউক্রেন সংকটকে ব্যবহার করছে।

বেইজিং-এ চীনা পার্লামেন্টারি বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে কিন গ্যাং এসব কথা বলেন। ইউক্রেন সংকট আরো বিস্তৃত হতে পারে বা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ কারণে তিনি এ যুদ্ধের লাগাম টেনে ধরার জন্য অবিলম্বে উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের একাংশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, “আমি আমার চীনা বন্ধুদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছি না। এটি একটি কৌতুক। আর আপনি জানেন যে কোনটি কৌতুক। এটি কোনো অদৃশ্য হাত নয় বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাত, এটি ওয়াশিংটনের হাত।”

পেসকভ আরো বলেন, “এই যুদ্ধের ইতি হোক তা ওয়াশিংটন চায় না বরং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছুই ওয়াশিংটন করছে। আর এটিই হচ্ছে সেই দৃশ্যমান হাত। ”

ইউক্রেন যাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না পারে সেজন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। অন্যদিকে এসব দেশ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া বলছে, ইউক্রেনের প্রতি পাশ্চাত্যের সামরিক সহযোগিতার ফলে এ যুদ্ধ শুধু দীর্ঘায়িত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page