September 19, 2026, 1:43 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করেছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে। তবে রাশিয়ার কাছে কোনো ক্ষেপণাস্ত্র বিক্রি করা হয়নি।

রাশিয়ার কাছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি সংক্রান্ত যেসব অপপ্রচার চালানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি পুরোপুরি মিথ্যা, তবে ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে কিছু ড্রোন রাশিয়ার কাছে বিক্রি করা হলেও সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য বিক্রি করা হয়নি।

তিনি আরও বলেন, আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের বিরুদ্ধে যুদ্ধে যদি ইরানি ড্রোন ব্যবহার করা হয়ে থাকে তাহলে যেন সেটার প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করে। প্রমাণ পেলে ইরান এ বিষয়ে নীরব থাকবে না।

ড্রোন

ইরানকে মুক্ত করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যের জবাব ইরানি প্রেসিডেন্ট ড. রায়িসির কাছ থেকে পেয়েছেন। অবশ্য বাইডেনের ঘৃণ্য বক্তব্যের পরপরই সেদেশের কর্মকর্তারা তা শুধরে দিয়ে বলেছেন, আমেরিকার নীতি-অবস্থান এমন নয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page