October 18, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সফরে জেলেনস্কির দাওয়াত প্রত্যাখ্যান করলেন মার্কিন স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তবে স্পিকার ম্যাকার্থি সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন স্পিকারকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুন্ন রাখার ব্যবস্থা এবং আমেরিকার পক্ষ থেকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা আদায় করা। কিন্তু ম্যাকার্থি বলেছেন, তিনি ইউক্রেনকে ব্ল্যাঙ্ক চেক দেয়ার বিষয়টি সমর্থন করবেন না। এর আগে গত বছর কয়েকশ কোটি ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজে সমর্থন দিয়েছিলেন ম্যাকার্থি।
গত বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “মিস্টার ম্যাকার্থি আপনি এখানে আসুন এবং দেখুন আমরা কিভাবে কাজ করছি, এখানে কী ঘটছে, যুদ্ধের কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এখানকার মানুষ কিভাবে যুদ্ধ করছে। এগুলো দেখে আপনি আপনার সিদ্ধান্ত নিন।” জেলেনস্কি দাবি করেন, স্পিকার ম্যাকার্থি ইউক্রেন সফর করলে তার অবস্থানে পরিবর্তন আসবে।
গত বছর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের বহু নেতা ইউক্রেন সফর করেছেন। এমনকি প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি কিয়েভ গেছেন কিন্তু ম্যাকার্থি গত জানুয়ারিতে স্পিকার হিসেবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ইউক্রেন সফরে যান নি এবং তিনি সিএনএন টেলিভিশনকে সম্প্রতি বলেছেন, তার এই অবস্থানে পরিবর্তন আসবে না। ম্যাকার্থি আবারো বলেছেন, রিপাবলিকান দলের পক্ষ থেকে তিনি কোনোভাবেই ইউক্রেনকে ব্ল্যাঙ্ক চেক দেবেন না।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page