July 13, 2026, 12:28 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইউরোপের একাধিক দেশে কোরআন পোড়ানোয় জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব গৃহীত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপের একাধিক দেশে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর সাম্প্রতিক বিভিন্ন ঘটনার নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বুধবার সাধারণ পরিষদের অধিবেশনে মরক্কো এ বিষয়ক একটি নিন্দা প্রস্তাব (রেজোল্যুশন) উত্থাপন করলে পরিষদ তা গ্রহণ করে।

রেজোল্যুশনে অবশ্য কোরআন পোড়ানোর বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, ‘মানুষের ধর্মবিশ্বাসে আঘাত এবং পবিত্র গ্রন্থ বা প্রতীককে বিকৃত বা বিনষ্ট করা সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ডকে জাতিসংঘের সাধারণ পরিষদ তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই ধরণের আচরণ বা কার্যাবলীকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে ঘোষণার প্রস্তাব জানাচ্ছে।’

সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা। জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র এই পরিষদের সদস্য। বর্তমানে সাধারণ পরিষদে সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩।

গত ২৭ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রথমবার কোরআন পোড়ানো হয়েছিল। এই কাজ যিনি করেছিলেন, সেই সালওয়ান মোমিকা (৩৭) একজন ইরাকি মুসলিম এবং শরণার্থী হিসেবে সুইডেনে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেন।

ওই ঘটনার পর মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থন নিয়ে ১২ জুলাই জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল পাকিস্তান।

পাকিস্তান এই প্রস্তাব উত্থাপনের পর ইউএনএইচআরসির ৪৭টি সদস্যরাষ্ট্রের মধ্যে ২৮টি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় পাস হয়েছিল সেটি।

কিন্তু তারপর ফের কোরআন পোড়ানোর ঘটনা ঘটে সুইডেনে। গত ১৯ জুলাই সুইডেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআন ও ইরাকের জাতীয় পতাকা পোড়ায় একটি সুইডিশ উগ্রপন্থী ডান সংগঠন।

তারপর গত সোমবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পোড়ানো হয় কোরআন।

ডেনমার্কে কোরআন পোড়ানোর ২ দিনের মধ্যে সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব আনল মরক্কো এবং তা গৃহীতও হলো।

আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গণে শান্তিকামী ও সহনশীল দেশ হিসেবে মরক্কোর খ্যাতি রয়েছে। পূর্ব আফ্রিকা ও আরব সংস্কৃতির দেশ হলেও মরক্কোর অভ্যন্তরীণ স্থিতিশীলতার ভিত্তি বেশ দৃঢ়। আন্তর্জাতিক রাজনীতিতে দেশটিকে শান্তি, সহনশীলতা, আন্তধর্মীয় এবং আন্তসাংস্কৃতিক বন্ধুত্বের অন্যতম দূত বলে বিবেচনা করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page