August 7, 2026, 3:50 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইটের বদলে পাটকেল ; মুখোশধারীদের অতর্কিত হামলায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে উখিয়ার শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত মুখোশধারী দুষ্কৃতিকারিদের অতর্কিত হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ যেনো ইটের বদলে পাটকেল খেলো রহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম (৩২), ক্যাম্পটির একই ব্লকের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩) এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ (৫৫) ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের (১০)।

এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিলেন। এসময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরিহিত ১৫-২০ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারি প্রবেশ করে সাধারণ রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে দুষ্কৃতিকারিদের এলোপাতাড়ী ছোড়া গুলিতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

পরে রাত ১০টায় সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান এপিবিএন’র সহকারি পুলিশ সুপার।

ফারুক বলেন, “প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিকারিরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।”

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page