November 25, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইতিহাস সৃষ্টি করে এবার সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ পালনের সম্ভাবনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার বাংলাদেশে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একই দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি) এর সর্বশেষ জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

বিডাব্লিউওটির গবেষণা অনুযায়ী, আগামী রোববার (৩০ মার্চ ) ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। এ সময় চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে এবং সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (সূর্যাস্তের ১ ঘণ্টা ৪ মিনিট পর) পশ্চিমাকাশে অস্ত যাবে। ঢাকায় এদিন চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা যা খালি চোখে দেখা সম্ভব।

সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, ৩০ মার্চ সারাদেশে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকায় চাঁদ দেখতে কোনো সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে।

এ বিষয়ে বিডাব্লিউওটির প্রধান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “এটি একটি অসাধারণ ঘটনা। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। কিন্তু এবার চাঁদের অবস্থান এমন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এ অঞ্চলের দেশগুলো সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পারে।”

তিনি আরও যোগ করেন, “ফিজি ও সামোয়ার মতো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে ২৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও বিশ্বের অধিকাংশ দেশেই ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাবে। ফলে প্রায় সারাবিশ্বে একই তারিখে ঈদুল ফিতর পালনের সম্ভাবনা প্রায় নিশ্চিত।”

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তারা বিডাব্লিউওটিসহ বিভিন্ন সংস্থার তথ্য পর্যালোচনা করছে। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবার বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশের বেশি।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page