September 23, 2026, 1:49 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইনকিউবেটরে উটপাখির বাচ্চা ফোটালেন দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের গবেষণাগারে ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফুটানো হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেড় মাস আগে ইনকিউবেটরে ১৯টি ডিম বসানো হয়েছিল। সেখান থেকে ১১ জুলাই মাত্র একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে। বাচ্চাটির ওজন ৯৪৮ গ্রাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গবেষকের দাবি, দেশে প্রথমবারের মতো ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফুটাতে সফল হয়েছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়। এ নিয়ে খুশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, আড়াই বছর ধরে উটপাখির বংশবৃদ্ধি, বাণিজ্যিকভাবে উটপাখির চাষ করে দেশে প্রোটিনের জোগান দেওয়া বিষয়ে গবেষণা করছেন হাবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগ। তিন দফায় অর্ধ শতাধিক ডিম থেকে বাচ্চা ফুটানোর চেষ্টার দীর্ঘ অপেক্ষার পরে, সফলতা পেয়ে চোখে-মুখে আনন্দের ছাপ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক তৌহিদুল ইসলামের।
অনুভূতি জানতে চাইলে মোবাইল ফোনে  বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার মিঞা বলেন, মঙ্গলবার বিভাগের এক শিক্ষক ফোন করে জানান, ‘স্যার আপনি উটপাখির বাচ্চার বাবা হয়েছেন’। কথাটা শুনে চোখে পানি চলে আসছে। একজন গবেষকের জন্য এ যে কত বড় আনন্দের তা বলে বোঝানো যাবে না। সাফারি পার্কে উটপাখির দেওয়া ডিম থেকে প্রাকৃতিকভাবে বাচ্চা ফুটিয়েও কিন্তু বাঁচানো যায়নি। নরসিংদীতে একটি ফার্মেও সফল হওয়া যায়নি। প্রথমবারের মতো হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে সফল হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page