March 10, 2026, 2:51 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইন্টারনেটের ধীরগতি কাটতে সময় লাগবে :  আইএসপিএবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ফলে দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা। বহুতল ওই ভবনে ডেটা সেন্টার থাকায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।

ইন্টারনেট ধীরগতি কাটতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে ঢাকা টাইমসকে জানিয়েছেন আইএসপিবিএ সভাপতি ইমদাদুল হক। আর ইন্টারনেটে গতি পুরোদমে ফিরতে ‘সপ্তাহ খানেক’ লাগতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকালে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ফলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। শুক্রবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বৃহস্পতিবার রাতে আইএসপিবিএর পক্ষ থেকে ঢাকা টাইমসকে জানানো হয়েছিল।

এদিকে শুক্রবার সকাল পৌনে ৯টায় ভবনটি অগ্নিমুক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানাতে পারেনি অগ্নি নির্বাপন সংস্থাটি।

খাজা টাওয়ারে অহ্নিকাণ্ডে তিনজনের প্রাণহানি হয়। নিহতরা হলেন— হাসনা হেনা (২৭), মোহাম্মদ রফিকুল ইসলাম (৬৩) ও আকলিমা রহমান (৩১)।

হাসনা হেনা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রেস অনলাইন লিমিটেডের সেলস ইনচার্জ ছিলেন। পেশায় প্রকৌশলী রফিকুল সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। আকলিমা ভবনটির নবম তলায় একটি কল সেন্টারে কাজ করতেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page