March 26, 2026, 8:13 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় এক নারীকে ৮৮ বার বিয়ে করলেন একই ব্যাক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার এক ব্যক্তি একই নারীকে ৮৮ বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। পাত্রী তারই সাবেক স্ত্রী। ৬১ বছর বয়সী এই ব্যক্তিকে দেশটির গণমাধ্যম ‘প্লেবয় কিং’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে এই নারীকে ৮৭ বার বিয়ে করেন এই প্লেবয় কিং। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মাজালেংকার এই বাসিন্দাকে অনেকে ‘কান’ নামে ডাকেন। এই কৃষক বলেন, আমি ১৪ বছর বয়সে এই নারীকে প্রথম বিয়ে করি। বিয়ের সময় তিনি আমার চেয়ে দুই বছরের বড় ছিলেন। আমাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। দরিদ্রতার কারণে মাত্র দুই বছর পর সে আমাকে ছেড়ে যায়। কিছুদিন পর আবার ফিরে আসে।

কারণ আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। এমনও হয়েছে, আমাদের বিয়ের মাত্র এক মাসের মাথায় আবার বিচ্ছেদ। এভাবে আমরা ৮৭ বার বিয়ে করেছি। তিনি বলেন, আমার জীবনে অন্য নারীও আসতে চেয়েছে। তবে আমি তাদের আবেগ নিয়ে খেলতে চাইনি।

কারণ আমি আমার সাবেক স্ত্রীকেই ভালোবাসি। তবে এই দম্পতির কতজন সন্তান রয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি। এবারের বিয়ে কতদিন টিকবে- এই প্রশ্নের উত্তরে ওই কৃষক বলেন, আপাতত জানা নেই। -মালয় মেইল অবলম্বনে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page