September 21, 2026, 8:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ার তেলের ডিপোতে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আগুনের আতঙ্কে হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
জাকার্তার দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা জানায়, শুক্রবারের আগুনে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে।
বিভাগীয় প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান এএফপি’কে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর নিহত ও আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়।
সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের বলেন, সেখানে কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ‘আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
গুনাওয়ান বলেন, দমকলকর্মীরা সেখানের আগুন নিয়ন্ত্রণে আনার পর তা ‘ঠান্ডা করার চেষ্টা করছে।’
স্থানীয় সময় রাত ৮টার পর ডিপোটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
সেনাপ্রধান জানান, তারা এর কারণ অনুসন্ধান করে দেখছেন।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পার্টিমিনা আগুন নিয়ন্ত্রণে আনার এবং আশপাশের কর্মী ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর বেশি জোর দেয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page