November 5, 2026, 7:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইমরানকে গুলির ঘটনায় ধর্মীয় চরমপন্থীদের দায় দিচ্ছে পাক সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার জন্য ধর্মীয় চরমপন্থীদের দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

এই হামলাকে ধর্মীয় সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করে তিনি বলেন, “ইমরান খানকে আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দী মনে করি, শত্রু নয়।”

গণমাধ্যমকে তিনি বলেন, “আটক হামলাকারীর পরিচয় জানলে আপনারা সবাই অবাক হবেন। এরপরই তিনি হামলাকারীর সঙ্গে ধর্মীয় চরমপন্থী গোষ্ঠীর যোগ থাকার ইঙ্গিত দেন।”

সানাউল্লাহ আরও বলেন, “হামলাকারীর দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি জঙ্গীদের দ্বারা প্রশিক্ষিত। তিনি ইমরান খানকে হত্যা চেষ্টার যে কারণ বর্ণনা করেছেন তাও বেশ উদ্বেগজনক। এর আগেও এ ধরণের অভিযোগ তোলা হয়েছে। এরপর ওই ভিডিও যেহেতু ভাইরাল হয়ে গেছে, তাই আশঙ্কা আছে পাকিস্তানজুড়ে আবারও ধর্মীয় উগ্রপন্থা বৃদ্ধি পেতে পারে।” ওই হামলার পর মামলা করতে সময় নেয়ায় পিটিআইর সমালোচনা করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। ওই ঘটনার পর পুরো একটি পুলিশ স্টেশনকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে পিটিআই প্রধানের উপর হামলা হতে পারে। তারা সেটা পিটিআইকে জানিয়েছিলও। কিন্তু তারা সেটি এড়িয়ে গেছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী পিটিআই নেতাদের আচরণ পরিবর্তনের আহ্বান জানান। বলেন, “এভাবে আচরণ করলে এমন আরও দুর্ঘটনা ঘটতে পারে।”

এদিকে ওই হামলার জন্য তিন জন ব্যক্তিকে দায়ী করেছেন ইমরান খান। তিনি দাবি করেন, এ হামলার পেছনে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। তবে ইমরানের এমন অভিযোগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উড়িয়ে দিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই ইমরান খানের এমন অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরণের অভিযোগ তোলা গণতন্ত্রের জন্য হুমকি।”

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page