September 19, 2026, 4:14 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানকে হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড নওয়াজ শরীফের বিরুদ্ধে অভিযোগ দায়ের 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ডাকা লংমার্চে গত ৩ নভেম্বর গুলি হামলার ঘটনা ঘটেছে। এতে ইমরান খান গুলিবিদ্ধ হন। এছাড়া দলের আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন পিটিআই-এর এক কর্মী।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে বিদেশে অবস্থানরত কিছু পাকিস্তানি অভিযোগ দায়ের করেছে। গত রোববার এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে।

অভিযোগে, পিটিআই প্রধানকে হত্যাচেষ্টার পেছনে নওয়াজ শরীফকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। লন্ডনে ইমরান খানকে হতাচেষ্টার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

পিটিশনকারীদের আইনজীবী বলেছেন, পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকেও অভিযোগ পত্রে সংযুক্ত করা হয়েছে।

এদিকে হামলার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, তাকে হত্যাচেষ্টার পেছন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জড়িত আছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page