September 19, 2026, 1:39 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের অভিযোগ ভিত্তিহীন : পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লং মার্চে গুলি করে হত্যাচেষ্টায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় কোনও সেনা কর্মকর্তা জড়িত নয় জানিয়ে ইমরানের অভিযোগকে ভিত্তিহীন বলেছে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে চারটি গুলি লেগেছে। আগেই তিনি জানতেন তার ওপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও এক শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন পিটিআই নেতা। এ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে পিটিআইয়ের চেয়ারম্যান এবং বিশেষ করে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ একেবারেরই অগ্রহযোগ্য।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী পেশাদার এবং সুশৃঙ্খল সংগঠন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page