November 3, 2026, 11:25 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের জীবন হুমকির মুখে : ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের জীবন হুমকির মুখে পড়েছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই মন্তব্য করেছেন। কারণ ইমরান খানকে হত্যার উদ্দেশ্য ফের হামলা চালানো হতে পারে। খবর আল-জাজিরার।

আমের ফারুক শুক্রবার (১৮ নভেম্বর) রাজনৈতিক বিক্ষোভের সময় রাজধানীতে রাস্তা বন্ধের বিষয়ে একটি ব্যবসায়ী সংগঠনের দায়ের করা আবেদনের শুনানিকালে এই মন্তব্য করেন।

শুনানি চলাকালে আদালতের কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপন করে পুলিশ। এতে বলা হয়, ইমরান খানের ওপর আরও একটি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আবারও লং মার্চে যোগ দিতে যাচ্ছেন ইমরান খান।

বিচারপতি ফারুক পিটিআইকে ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি নতুন আবেদন জমা দিতে বলেছেন। তাছাড়া মিছিলকারীরা শহরে পৌঁছালে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন। এরপর লং মার্চ স্থগিত ছিল।

এর আগে ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা দরকার। প্রধান বিচারপতিকে সব বিচারককে নিয়ে পূর্ণ আদালত গঠন করে আমার বিরুদ্ধে করা ইমরান খানের অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে এ ধরনের কলহ ও বিশৃঙ্খল অবস্থার অবসান ঘটানো দরকার।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page