September 18, 2026, 7:03 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান সেদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই’র প্রধান নাদিম আঞ্জুম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীকে তার সরকারের প্রতি সমর্থন দিতে প্ররোচিত করেছেন বলে অভিযোগ করেছেন।

ইমরান খান গত এপ্রিলে তাঁর সরকারকে অপসারণ করার বিরোধী দলীয় ষড়যন্ত্রে সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল বলে আবারও অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগের প্রতিক্রিয়ায় গোয়েন্দা প্রধান ইমরান খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন।

ইমরান খানের আমন্ত্রণে তার সমর্থকরা গতকাল “ট্রু ফ্রিডম মার্চ” নামে কয়েক দিনব্যাপী মিছিলের আয়োজন করে। ইসলামাবাদগামী ওই মিছিল গতকাল (শুক্রবার) শাহদেরা এলাকা থেকে শুরু হয়। আগাম নির্বাচনের দাবিতে আয়োজিত ওই মিছিল আগামি ৪ নভেম্বর রাওয়ালপিন্ডিসহ আরও কয়েকটি শহর অতিক্রম করে রাজধানী শহর ইসলামাবাদে প্রবেশ করার কথা রয়েছে।

বার্তা সংস্থা ইসনা আরও জানায় গোয়েন্দা বিভাগের প্রধান বলেছেন: ইমরান খান সংবিধান পরিপন্থী পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীকে তাঁর সরকারের প্রতি সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেনাবাহিনী সংবিধান বিরোধী ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইমরান খান এখন সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন বলে জনাব আঞ্জুম মন্তব্য করেন।

এদিকে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতারা গোয়েন্দা প্রধানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এ ধরনের কোনো বে-আইনি অনুরোধ ইমরান খান করেন নি। ইমরান খান বরাবরই বলে এসেছেন: তার সরকার উৎখাতের সঙ্গে আমেরিকাসহ কিছু উচ্চাভিলাষী সংসদ সদস্যের ষড়যন্ত্র ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page