October 15, 2026, 6:35 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের আনসারুল্লাহর সাথে যুদ্ধবন্দি বিনিময় করেছে সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময় করেছে সৌদি আরব। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি তথ্য জানিয়ে বলেছে, ইয়েমেন ও সৌদি আরব উভয় দেশ নিজেদের মধ্যে প্রায় ৯০০ যুদ্ধবন্দি বিনিময় করতে সম্মত হয়েছে এবং শনিবার প্রথম দফা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে বিগত আট বছরের সংঘাত অবসানের লক্ষ্যে বর্তমানে দুদেশের মধ্যে শান্তি আলোচনা চলমান রয়েছে।

আইসিআরসির মুখপাত্র জেসিকা মুসান জানান, শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় সৌদি আরবের আবহা বিমানবন্দর থেকে ১২০ ইয়েমেনি যুদ্ধবন্দিকে নিয়ে একটি বিমান সানার উদ্দেশে আকাশে উড্ডয়ন করে।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৬ জন সৌদি ও তিনজন সুদানি নাগরিককে নিয়ে একটি বিমান রিয়াদের উদ্দেশে যাত্রা করে। সৌদি আরবের আল-এখবারিয়া চ্যানেল ঝানিয়েছে, শনিবার দুপুরের দিকে সানা থেকে আসা বিমানটি রিয়াদে অবতরণ করেছে।

গত ২০ মার্চ সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ইয়েমেন যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।ওই আলোচনায় যুদ্ধবন্দি বিনিময় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।আইসিআরসির আঞ্চলিক মহাপরিচালক ফ্যাব্রিজিও কারবোনি বলেছেন, যুদ্ধবন্দি বিনিময় করার সিদ্ধান্ত নিয়ে দু’দেশ যে সদিচ্ছার পরিচয় দিয়েছে তার ফলে সৌদি আরব ও ইয়েমেনের সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহু পরিবার তাদের প্রিয়জনকে কাছে পেয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page