April 11, 2026, 7:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে সাহায্যের অর্থ গ্রহণ করতে গিয়ে ৮৫ জনের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থ বিতরণের সময় মারাত্মক পদদলনের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২২ জন।

হুথি আনসারুল্লাহ আন্দোলনের কর্মকর্তারা আজ (বৃহস্পতিবার) বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, রাজধানী সানার বাব আল-ইয়েমেন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, কিছু ব্যবসায়ীর পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে বিশৃঙ্খল পরিবেশে অর্থ বিতরণ করার সময় পদদলনের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, যারা অর্থ বিতরণ করছিল তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পবিত্র রমজান মাস শেষে ইয়েমেনের জনগণ যখন ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার প্রস্তুতি নিচ্ছিল তখন এ মর্মান্তিক ঘটনা ঘটল।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিশাল ভবনের মধ্যে মৃত মানুষের লাশ পড়ে আছে এবং তাদের চারপাশে অসংখ্য মানুষ কোলাহল করছে।

জাতিসংঘের সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ইয়েমেন এখন দুর্ভিক্ষের সম্মুখীন। এই বিশ্ব সংস্থা ইয়েমেন পরিস্থিতিকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছে। দরিদ্র দেশটির ওপর সৌদি আরব ও তার মিত্রদের সাত বছরের আগ্রাসনকে এই দুর্যোগের জন্য দায়ী করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page