September 18, 2026, 5:28 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত বন্দি বিনিময়কে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত প্রায় ৯০০ বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন। শুক্রবার তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ‘মহাসচিব ইয়েমেনে জাতিসংঘ বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে সুর মিলিয়ে আজ সংঘাত সম্পর্কিত বন্দিদের মুক্তিদানের কার্যক্রম শুরুকে স্বাগত জানিয়েছেন। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ কার্যক্রমের আওতায় প্রায় ৯০০ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির তত্ত্বাবধায়ক কমিটির শেষ বৈঠকে বিভিন্ন দলের সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নের আওতায় এসব বন্দি বিনিময় করা হচ্ছে। বৈঠকটি গত মার্চে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরো বলেন, আরো বন্দি বিনিময়ের ব্যবস্থা করতে দলগুলো মে মাসে আবারো বৈঠকে বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
দুজারিক জানান, গ্রুন্ডবার্গ বলেন, এই মুক্তি কার্যক্রম ইয়েমেনের এক প্রত্যাশার সময়ে শুরু হলো। তিনি নির্বিচারে আটক করা ব্যক্তিদের অবিলম্বে ও নি:শর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page