November 11, 2026, 6:36 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নিচ্ছে  সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সৌদি আরবের একটি প্রতিনিধিদল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে। এর মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ ওমান। সৌদি ও ওমানের প্রতিনিধিদল এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থান করছে।

এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে হুতি বিদ্রোহী পরিচালিত সংবাদ সংস্থা সাবা বলেছে, বর্তমানে সানায় সৌদি ও ওমানের প্রতিনিধিদল অবস্থান করছে।

একটি ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুতি সৌদি এক নেতার সঙ্গে হাত মেলাচ্ছেন। তবে তাঁর মুখ অস্পষ্ট ছিল। বিষয়টিকে ইয়েমেনে যুদ্ধের অবসান ঘটাতে পারে, এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষের ইচ্ছার আরেকটি উল্লেখযোগ্য চিহ্ন হিসেবে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এ মাসের শেষেই চুক্তি করতে পারে উভয় পক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের সঙ্গে সফররত প্রতিনিধিদলের বৈঠক হবে। বৈঠকে অবরোধ প্রত্যাহার, আগ্রাসনের অবসান, ইয়েমেনি জনগণের অধিকার পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চুক্তির এ পর্যায়ে দুই পক্ষ পারস্পরিক আস্থা তৈরিতে কাজ করছে। এর মধ্যে বন্দী বিনিময় ও আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার মতো নানা বিষয় রয়েছে।

এদিকে সৌদি আরব গত শনিবার ১৩ জন হুতি বন্দীকে মুক্তি দিয়েছে। হুতি বিদ্রোহীদের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

হুতি কর্মকর্তা আবদুল-কাদের আল-মুর্তজা টুইটারে বলেন, মুক্তি পাওয়া ১৩ জন হুতি বন্দী সানায় এসেছেন। হুতিরা আগে এক সৌদি বন্দীকে মুক্তি দেয়। এর বিনিময়ে ১৩ হুতি বন্দীদের মুক্তি দিয়েছে সৌদি।

হুতি বিদ্রোহীরা কবে সৌদির বন্দীকে মুক্তি দিয়েছে, তা উল্লেখ করেননি আবদুল-কাদের। এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি। বড় ধরনের বন্দী বিনিময়ের ব্যাপারে বিবদমান পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। এ সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের আগেই ১৩ জন হুতি বন্দীকে মুক্তি দিল সৌদি।

ইয়েমেন সরকারকে হটিয়ে ২০১৫ সাল থেকে সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। এরপরই হুতি ও সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধ শুরু হয়। সূত্র: বিবিসি, আল জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page