April 6, 2026, 1:04 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের অর্থনৈতিক উন্নতি থামিয়ে দিতে পারবে না শত্রুরা : প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা তার দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রগতি থামিয়ে দিতে পারবে না। তারা ইরানের উৎপাদনকেও আটকে রাখতে পারবে না।

পারস্য উপসাগরে অবস্থিত সাউথ পার্স গ্যাস ফিল্ডের ফেইজ ১৪ উদ্বোধনের সময় গতকাল (বৃহস্পতিবার) তিনি একথা বলেছেন। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের বিশেষজ্ঞরা নিরলস পরিশ্রমের মাধ্যমে এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। প্রকল্পে বেশিরভাগই দেশীয় সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

গতকালের অনুষ্ঠানের প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর শত্রুরা নানামুখী ষড়যন্ত্র এবং বিদ্রোহ ছড়িয়ে দিয়ে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে। এর পাশাপাশি তারা নিষ্ঠুর প্রকৃতির নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।

সাউথ পার্স গ্যাস ফিল্ডের ফেইজ ১৪ প্রকল্পটি থেকে প্রতিদিন ৫ কোটি ঘনমিটার সুইট গ্যাস, ৪০০ টন সালফার এবং ৭৫ হাজার ব্যারেল কনডেন্সেট গ্যাস উত্তোলন করা যাবে।

সাউথ পার্টস গ্যাস ফিল্ডের নতুন এই প্রকল্প থেকে বছরে ১০ লাখ টন ইথেন এবং ১০ লাখ টন এলপিজি উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইরানের অর্থমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, আশা করা যায়- এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে ২৭০ কোটি ডলার ব্যয় হয়েছে তা এক বছরের মধ্যে উঠে আসবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page