July 12, 2026, 3:19 am
শিরোনামঃ
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ হেল্পার আটক ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না : ইরানের নিরাপত্তা প্রধান যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
এইমাত্রপাওয়াঃ

ইরানের তেল রপ্তানি করার দায়ে দেশি-বিদেশি ১৩ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ইরানের জ্বালানি সেক্টরের সঙ্গে বাণিজ্যিক লিয়াঁজো করার দায়ে ১৩টি দেশি-বিদেশি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তর গতকাল (বৃহস্পতিবার) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসব কোম্পানির বিরুদ্ধে পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলারের তেল ও তেলজাত পণ্য রপ্তানি করার সুযোগ করে দেয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের পার্সিয়ান গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ট্রিলিয়ান্স পেট্রোকেমিক্যাল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এবং নাফতিরান ইন্টারট্রেড কোম্পানিকে তাদের তেল ও তেলজাত পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে ওই ১৩টি কোম্পানি।

এই চারটি ইরানি তেল কোম্পানির বিরুদ্ধে বহু আগে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল এবং বলেছিল, কোনো বিদেশি কোম্পানি এগুলোকে সহযোগিতা করলে তারাও নিষেধাজ্ঞার আওতায় আসবে। এই নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০২২ সালের জুন মাসের পর থেকে এ পর্যন্ত ইরানের জ্বালানি খাত লক্ষ্য করে পঞ্চম দফা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেন। ওই নীতির ভিত্তিতে তিনি আমেরিকাকে ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি থেকে সরে আসার মৌখিক ঘোষণা দিলেও বাস্তবে তিনি ট্রাম্পের নীতিই অনুসরণ করে যাচ্ছেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page