November 25, 2026, 8:58 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের তৈরি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়াকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র পাওয়া বন্ধ করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেন, কিয়েভে রাশিয়ার ছোড়া ইরানের তৈরি কামিকাজে ড্রোনগুলোর ৮৫ শতাংশ গুলি করে নামতে সক্ষম হয়েছে নিরাপত্তা সদস্যরা।

গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন শহরে হামলা বাড়িয়েছে রাশিয়া। এর মধ্যে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো। যদিও বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত আরও বলেন, গত দুই সপ্তাহের ফলাফল যদি দেখি তাহলে আমাদের বিমান প্রতিরক্ষা ৮৫ শতাংশ কার্যকর। তাদের ড্রোনগুলোকে কার্যকরভাবে ভূপাতিত করা গেছে।

গত কয়েকদিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছেন। এ পরিস্থিতিতে মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগ এনে ইরানের তিন সামরিক কমান্ডার এবং ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। সূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page