October 29, 2026, 7:31 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্স তার দেশে অবস্থানরত ইরানের দূতাবাসের দুই কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিককে আটকের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের সরকার তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিকের ওপর ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক হামলা চালিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন সাংস্কৃতিক অ্যাটাশে। আমি আগেই বলেছিলাম, এই অসহনীয় আচরণের পরিণাম ইরানকে ভোগ করতে হবে। আমরা ইরানের দুই কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে বৈঠক হয়েছিল ফ্রান্সের দুই কূটনীতিকের। এরপর ১৯ জুলাই ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ওই দুই কূটনীতিক এবং দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।

পরে কূটনীতিকদের মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। তবে তাদের ইরানে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, ওই দুই শিল্পীর কী অবস্থা, তা এখনও জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার সাধারণ নাগরিকদের ওপর নজরদারি অনেক বাড়িয়ে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page