November 11, 2026, 2:22 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ’র নির্বাহী পরিষদের বৈঠক বসছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র মহাপরিচালক ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করছেন। গত শুক্রবার থেকে ২দিনের সফরে রাফায়েল গ্রোসি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এর আগে গ্রোসির ইরান সফর সম্পর্কে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন: গ্রোসির এই সফরটি উভয় পক্ষের জন্যই উপকারী হওয়া অনিবার্য দাবি।

গ্রোসি নিজেও এই সফরের আগে বলেছিলেন: পরমাণু সমঝোতা বিষয়ক প্রক্রিয়া এবং ইরানের সাথে দ্বিপক্ষীয় আলোচনার পরিবেশ বর্তমানে খুব ভাল অবস্থায় নেই। তিনি বলেন আশা করি আমি এই অনিবার্য সংলাপকে পুনরুজ্জীবিত করতে এবং শক্তিশালী করতে পারব। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি মন্তব্য করেছিলেন। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলসহ পশ্চিমা শাসকদের ভিত্তিহীন কিছু দাবির পুনরাবৃত্তি করেছে।

২০২৩ সালে আইএইএ’র নির্বাহী পরিষেদের প্রথম বৈঠক আসছে ৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৪ মাস আগে নির্বাহী পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে সমালোচনামূলক প্রস্তাব গৃহীত হয়েছিল। ওই প্রস্তাবে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছিল যেসব দাবি উত্থাপিত হয়েছে সে ব্যাপারে কারিগরি ব্যাখ্যা দিতে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ব্যবস্থা করতে। বিগত সপ্তাজুড়ে পশ্চিমা গণমাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে এমন সব দাবি তোলা হয়েছে যেগুলো পর্যালোচনা করলে বুঝতে পারা যায়, পশ্চিমারা ইরানের বিরুদ্ধে নির্বাহী পরিষদে নয়া প্রস্তাব পাস করতে উঠেপড়ে লেগেছে। আমেরিকার নিউজ চ্যানেল ব্লুমবার্গ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে ২ জন পদস্থ কূটনীতিকের বরাত দিয়ে জানানো হয়েছে-ইরানের পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শকরা শতকরা ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে। ওই প্রতিবেদনের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেছেন শতকরা ৬০ মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো কর্মসূচি ইরানের নেই। ওয়াল স্ট্রিট জার্নালও লিখেছে দুটি নির্ভরযোগ্য সূত্র তাদের জানিয়েছে যে আইএইএ ইরানের ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির ব্যাপারে পৃথক কোনো প্রতিবেদন দিতে চাচ্ছে না।

যদিও সংস্থার প্রযুক্তিবিদরা সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে ২ বার ইরান ভ্রমণ করেছেন। ইরান নিজেও সংস্থাটির মহাপরিচালককে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলো বহুবার পরিদর্শন করেছেন। কিন্তু ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে-এমন কোনো তথ্য-প্রমাণ তারা কখনোই পান নি।

যাই হোক, ইরান মনে করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উচিত ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা। ইরানের ওপর চাপ বাড়ানোর জন্য পশ্চিমা সরকার বা ইহুদিবাদী শাসকদের রাজনৈতিক  হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হওয়া।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page