November 26, 2026, 2:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় ও গোলার্ধীয় নিরাপত্তার উদ্বেগ, আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কথিত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিদ্ধান্তটি গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াই এবং জাতীয় নিরাপত্তার সুরক্ষাসহ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারমূলক বিষয়গুলোর ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কলম্বিয়া ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণিত ঘটনা, মধ্যপ্রাচ্যের সংঘাতের সঙ্গে যুক্ত নয় এমন দেশগুলোর ওপর যাচাইকৃত হামলা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপ্তি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে দেশটির কর্তৃপক্ষের বাধা সৃষ্টির বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড ও বাস্তবতার কারণেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের ওপর থেকে কলম্বিয়ার আস্থা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে।

গত আগস্টে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবেলবার্দো দে লা এসপ্রিয়েয়া। ক্ষমতায় এসেই তিনি দেশের পররাষ্ট্রনীতির মেরুকরণে বড় ধরনের পরিবর্তন আনেন। তিনি দ্রুততম সময়ে ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নেন এবং গাজায় গণহত্যার ঘটনায় তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর নেওয়া কঠোর অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page