October 29, 2026, 8:42 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো গেলে এই সিদ্ধান্ত বহাল থাকবে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘যুক্তরাষ্ট্র ইসলামি  প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন মাত্রার সামরিক শক্তি, সক্ষমতা ও ক্ষমতা আর দেখা যায়নি।’

তিনি আরও বলেন ‘এ সত্ত্বেও ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের যেকোনো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, ‘এই অনুরোধের ভিত্তিতে একটি চুক্তি সম্পাদনের শর্তে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। এই অঙ্গীকারে ইসরাইলও আমার সঙ্গে রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page