March 5, 2026, 4:13 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইরানে প্রথমবারের মতো ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানজুড়ে চলমান বিশাল সামরিক মহড়ায় ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করা হয়েছে। বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়ে বলেছে, গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১ নামক সামরিক মহড়ায় গতকাল (মঙ্গলবার) একটি ভুগর্ভস্থ টানেল থেকে খোরদাদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বের করে আনার ভিডিও প্রকাশ করা হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস বিভাগের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এর আগে প্রমাণিত হয়েছে। এই প্রথম ইরান নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূগর্ভস্থ টানেল জনসমক্ষে প্রকাশ করল।

আইআরজিসি’র খতামুল আম্বিয়া ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির রাহিমজাদে বলেছেন, এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাতে শত্রুরা শনাক্ত করতে না পারে সেজন্য ভূগর্ভে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনের সময় এসব প্রতিরক্ষা ব্যবস্থা ভূগর্ভ থেকে বের হয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আবার ভূগর্ভে ঢুকে যাবে। তিনি আরো বলেন, যতটুকু জনসমক্ষে প্রকাশ করা হয়েছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভাণ্ডারের ক্ষুদ্র একটি অংশ মাত্র।

 

বার্তা সংস্থা তাসনিম আরো জানিয়েছে, ইরানে ভূগর্ভে ঘাঁটি নির্মাণের ইতিহাস কয়েক দশকের। আইআরজিসি সর্বপ্রথম ভূগর্ভে নিজের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার জন্য এরকম ঘাঁটি বা ভূগর্ভস্থ শহর নির্মাণ করেছিল। পরবর্তীতে ধীরে ধীরে ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখাও ভূগর্ভে ঘাঁটি নির্মাণ শুরু করে এবং এটি এখন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য বেশ কয়েকটি ভূগর্ভস্থ শহর রয়েছে। এছাড়া, ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির ড্রোন সংরক্ষণের জন্যও রয়েছে বহু ভূগর্ভস্থ শহর।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page