October 15, 2026, 1:10 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে : প্রেসিডেন্ট রাইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্কতা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয়— তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট রাইসি। সেখানে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি।

ইসরায়েলকে হুমকি দিয়ে রাইসি বলেছেন, ‘শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদীরা, বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোটো কোনো হামলা হলে, এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হাইফা এবং তেল আবিব ধ্বংস হয়ে যাবে।’

সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান।

ইসরায়েল দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত করতে না পারে তাহলে— তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।

গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন চীনের প্রতি আহ্বান জানান, ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে, সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা। আর নয়ত ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল।

তার এমন মন্তব্যের পরই রাইসি এমন কড়া ভাষায় হুমকি দিয়েছেন।

এদিকে ওই অনুষ্ঠানে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি নিয়েও কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। রাইসির দাবি, বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোনো উপকারে আসছে না।

এ ব্যাপারে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের সেনা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিদেশি সেনা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রতি বার্তা হলো, যত দ্রুত সম্ভব এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া। কারণ বিদেশি সেনাদের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার কোনো কাজে আসছে না।’ সূত্র: আল আরাবিয়া

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page