March 27, 2026, 5:22 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানে হিজাব না পরায় পুলিশের সঙ্গে কিশোরীর ধস্তাধস্তি ; কড়া নিরাপত্তায় চিকিৎসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে নৈতিকতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্মিতা গারাওয়ান্দ নামের এক কিশোরী। তিনি এখন কোমায় আছেন।

গুরুতরভাবে ১৬ বছর বয়সী ওই কিশোরী মাথায় আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে, হিজাব না পরায় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

কুর্দি অধিকার সংস্থা হেঙ্গো মঙ্গলবার (৩ অক্টোবর) এমন দাবি জানিয়েছে। সংস্থাটি বলেছে, একটি মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটেছে।

বর্তমানে কোমায় থাকা ওই কিশোরীর নিবিড় চিকিৎসা চলছে। সংস্থাটি জানিয়েছে, অর্মিতা গারাওয়ান্দ নামের ওই কিশোরীর কোনো আত্মীয়-স্বজনকে; এমন কী বাবা-মাকে কাছে যেতে দেওয়া হচ্ছে না। এর বদলে কড়া নিরাপত্তা বজায় রেখে অর্মিতাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেট্রো স্টেশনের সিসি ক্যামেরায় দেখা যায়, ওই কিশোরীকে ট্রেনের ভেতর থেকে বের করা হচ্ছে। তবে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির বিষয়টি অস্বীকার করেছে ইরান সরকার। তারা জানিয়েছে, নিম্ন রক্তচাপজনিত কারণে ওই কিশোরী জ্ঞান হারিয়ে পড়ে যান।

এ ঘটনার পর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে উচ্চ সতর্কতাবস্থায় রেখেছে ইরান।

গত বছরের সেপ্টেম্বরে এই নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে পাঁচশরও বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: টুডে টাইমস

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page