September 19, 2026, 8:57 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানে ১ বিক্ষোভকারীর ফাঁসির আদেশ ; ৫ জনের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারবিরোধী এক বিক্ষোভকারীকে ফাঁসির সাজা দিয়েছেন তেহরানের আদালত। এছাড়াও আরও পাঁচজনের কারাদণ্ড হয়েছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরানের আদালত রোববার (১৩ নভেম্বর) জানিয়েছে, ওই বিক্ষোভকারী দাঙ্গার সঙ্গে জড়িত ছিল। পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর থেকে ইরানজুড়ে বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভের সঙ্গেই জড়িত ছিল শাস্তি প্রাপ্ত ব্যক্তি।

মিজান অনলাইন জানিয়েছে, এই কঠোর শাস্তি দেয়ার কারণ হিসেবে আদালতের যুক্তি হলো, বিক্ষোভকারী সরকারি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সে দায়ী। রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তেও সে সামিল ছিল। সে ঈশ্বরের শত্রু।

ওয়েবসাইটটি আরও জানিয়েছে, আরেকটি তেহরান আদালত বিক্ষোভ দেখানোর জন্য পাঁচজনকে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তারা জাতীয় নিরাপত্তার বিরোধী কাজ করেছে বলে এই শাস্তি।

রোববারই তিনটি এলাকার কয়েকশ বিক্ষোভকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বিক্ষোভে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানে এখনো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। মেয়েরা রাস্তায় নেমে নারী স্বাধীনতার পক্ষে স্লোগান দিচ্ছেন।

১৯৭৯ সালের পর থেকে সম্ভবত এতো প্রবল বিক্ষোভ দেখেনি ইরান। কর্তৃপক্ষ প্রতিবাদ বন্ধ করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। ১৫ হাজার মানুষকে আটক করা হয়েছে। তারপরেও বিক্ষোভ থামেনি। এদিকে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো বিক্ষোভকারীদের সমর্থন করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page