November 5, 2026, 7:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইরান অত্যাধুনিক অ্যাটাক ড্রোন দিচ্ছে রাশিয়াকে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে বেশ কিছুদিন ধরেই দৃশ্যপটে হাজির ইরান। কিয়েভের দাবি, ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনে সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, এবার নতুন করে রাশিয়াকে অত্যাধুনিক আরশ-২ অ্যাটাক ড্রোন সরবরাহের পরিকল্পনা করছে তেহরান। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা মঙ্গলবার জানিয়েছে, রুশ বাহিনীকে ২০০ টিরও বেশি কমব্যাট ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে ইরান। এর মধ্যে আরশ-২ অ্যাটাক ড্রোনও রয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলছে, নভেম্বরের শুরুতে ইরান থেকে রুশ ফেডারেশনে ২০০টিরও বেশি কমব্যাট ড্রোন পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে শাহেদ-১৩৬, মোহাজের-৬ এবং আরশ-২-এর মতো ড্রোনগুলোও রয়েছে।

সংস্থাটি বলছে, ড্রোনগুলো বিচ্ছিন্ন অবস্থায় পাঠানো হচ্ছে। রাশিয়ায় পৌঁছানোর পর নতুন করে আবার রঙ করা হবে এবং ড্রোনগুলোতে রুশ চিহ্ন বসানো হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page