October 18, 2026, 2:05 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি চুক্তি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখবে : সিরিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। চীনের মধ্যস্থতায় গতকাল এই চুক্তি সই হওয়ার কয়েক ঘন্টার মধ্যে স্বাগত জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি সই হয়েছে তাকে সিরিয়ান আরব প্রজাতন্ত্র স্বাগত জানাচ্ছে।” এক্ষেত্রে চীনা নেতৃত্ব যে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে তার বিশেষ প্রশংসা করেছে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করবে। এছাড়া, এই চুক্তি সৌদি আরব ও ইরানের জনগণের অভিন্ন স্বার্থকে যেমন ইতিবাচকভাবে রক্ষা করবে, তেমনি সাধারণভাবে মধ্যপ্রাচ্যের স্বার্থক উচ্চে তুলে ধরবে।

এর পাশাপাশি সিরিয়া আশা করেছে যে, আরব দেশ এবং বন্ধু-প্রতিম দেশগুলোর মধ্যে এই ধরনের সংহতিমূলক পদক্ষেপ নেয়া অব্যাহত থাকবে যার মাধ্যমে সম্মিলিতভাবে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে। ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর বাকির আল নিমরকে সৌদি সরকার ফাঁসি দেয়ার পর ইরানের একদল বিক্ষুব্ধ মানুষ তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। এর প্রতিবাদের সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page