October 17, 2026, 2:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের আগ্রাসি নীতি পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে : সিরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেল আবিবের আগ্রাসি নীতির কারণে পুরো অঞ্চল সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে।

মন্ত্রণালয় বলেছে, আগ্রাসী কর্মকাণ্ডের জবাব থেকে বাঁচতে ইসরাইল তার সমর্থকদের ছাতার নিচে লুকানোর চেষ্টা করছে এবং তাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে।রাজধানীর দামেস্ক, পশ্চিমাঞ্চলের হোমস শহর এবং তার আশপাশের এলাকায় ইসরাইল সম্প্রতি কয়েকবার হামলা চালিয়েছে। গতকালও ইসরাইল দামেস্কের উপকন্ঠে একটি ভবন লক্ষ্য করে হামলা চালালে দুই বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া, গত শুক্রবার ইসরাইল দামেস্কের ওপর হামলা চালায়, তাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ২ সামরিক উপদেষ্টা শহীদ হন। এরপর ইরানের পক্ষ থেকেও কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page