October 12, 2026, 8:29 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের প্রতিটি তৎপরতা ইরানের নখদর্পণে রয়েছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলে উপস্থিতি বাড়িয়ে নিজের অশুভ লক্ষ্য চরিতার্থ করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরাইলের দুরভিসন্ধি সম্পর্কে ইরান পুরোপুরি অবগত এবং তেল আবিবের প্রতিটি উস্কানিমূলক তৎপরতা ইরানের নখদর্পণে রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বুধবার এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইসরাইলি প্রচেষ্টার তীব্র নিন্দা জানান কানয়ানি। তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইলের আঞ্চলিক কোনো অপতৎপরতাই ইরানের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে থাকে না।” তিনি তেল আবিব সরকারের ওপর আস্থা রাখার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, মাকড়সার জাল (ইসরাইল) কখনও আস্থা স্থাপনের যোগ্য হয় না।

ইরানের এই মুখপাত্র বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজের উপস্থিতি বাড়ানোর যে চেষ্টা ইহুদিবাদী ইসরাইল করছে তার ফলে এই ভুয়া রাষ্ট্রের নড়বড়ে ভিত মজবুত হয়ে যাবে না। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশের জনগণের কাছে ইসরাইল একটি ঘৃণিত নাম এবং এটির ভবিষ্যত বলে কিছু নেই।

ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ বাকু সফরে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করার একদিন পর এ টুইটার বার্তা প্রকাশ করলেন নাসের কানয়ানি। ওই সফরে হার্জগ তার ভাষায় দাবি করেন, ইরানের কারণে বিপদের মুখে পড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলিয়েভের সঙ্গে তার কথা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page