October 17, 2026, 12:25 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিষয়ে নাক গলানো থেকে দূরে থাকুন : বাইডেনকে নেতানিয়াহু

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের কর্মকাণ্ড সম্পর্কে কোনো রকম হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন।

নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেল আবিব মোটেই বরদাস্ত করবে না, তা যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও হয়।
ইসরাইলের বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে নেতানিয়াহু যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করার পর নেতানিয়াহ এই কথা বললেন। তিনি বলেন, এ বিষয়ে ইসরাইল একাই সিদ্ধান্ত নেবে, বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না।
নেতানিয়াহু গতকাল (মঙ্গলবার) টুইটারে কয়েক দফা পোস্ট দেন। এসব পোস্টে তিনি বলেন, গত ৪০ বছর ধরে তিনি জো বাইডেনকে চেনেন এবং ইসরাইলের প্রতি দীর্ঘদিন ধরে বাইডেনের অঙ্গীকার রয়েছে। তবে নেতানিয়াহু তার সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের চলমান সরকার-বিরোধী বিক্ষোভের ব্যাপারে বলেন, তিনি বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page