October 14, 2026, 8:05 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল এখন সবচেয়ে সংকটে ; আমেরিকাও তাদের বাঁচাতে অক্ষম  : জুমার খতিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রও দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে সক্ষম নয়। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

তেহরানের জুমার খতিব আরও বলেন, মার্কিন পররাষ্ট্র নীতিতে ইহুদিবাদীরা সবচেয়ে গুরুত্ব পেলেও তাদের চোখের সামনে সেখানে লাখো জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং ইসরাইল এখন সবচেয়ে সংকটময় সময় অতিবাহিত করছে। অন্যদিকে, প্রতিরোধ ফ্রন্টের শক্তি ক্রমেই বাড়ছে। পশ্চিম তীর সশস্ত্র হয়ে উঠেছে। সেখানে প্রতিদিনই দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অবস্থায় ইহুদিবাদীদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা স্বীকার করছেন যে, ইসরাইল ৮০ বছরও টিকবে না।

হুজ্জাতুল ইসলাম সিদ্দিকি বলেন, বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাব ক্রমেই হ্রাস পাচ্ছে। ল্যাটিন আমেরিকাকে নিজেদের উন্মুক্ত আঙ্গিনা মনে করত যুক্তরাষ্ট্র। কিন্তু এখন সেখানেও এখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধীরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থাও এখন নাজুক বলে মন্তব্য করেন ইরানের এই প্রভাবশালী আলেম। তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের ইতিহাসই পাল্টে দিয়েছে। ক্রমেই সব কিছুই ঐশী বিপ্লবের পক্ষে পরিবর্তিত হচ্ছে এবং সাম্রাজ্যবাদীদের বিপক্ষে যাচ্ছে।#

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page