October 17, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে অভিযান ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে : হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড পর্যন্ত ইসরাইল-বিরোধী অভিযান বিস্তৃত করবে।

গতকাল (বৃহস্পতিবার) এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল-হুথি একথা ঘোষণা করেন। তিনি জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল-বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ জন হুথি যোদ্ধা শহীদ হয়েছেন। তিনি আরো জানান, এডেন উপসাগর ও লোহিত সাগরে ইয়েমেনের অভিযানে এ পর্যন্ত ৭৩টি জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে বিভিন্ন জাহাজ ও বার্জকে লক্ষ্য করে ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে যাতে ৫৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।

হুথি প্রধান বলেন, “আল্লাহর রহমতে আমাদের অভিযানের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেছে এবং এরই মধ্যে ভারত মহাসাগরে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে।” আব্দুল মালিক আল-হুথি সুস্পষ্ট ঘোষণা দেন যে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান চলবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page