October 1, 2026, 6:04 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলের ঐতিহাসিক আল ওমারি মসজিদ ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে ঐতিহাসিক এক মসজিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আল ওমারি মসজিদ ধ্বংস হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৩ দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী রয়েছেন এক হাজার ৪৪৪ জন, শিশু এক হাজার ৫২৪ জন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সহসাই এটি থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page