March 10, 2026, 6:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ড্রোন উন্মোচন করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান নতুন একটি ড্রোন উন্মোচন করেছে। দেশটি দাবি করেছে, এই ড্রোনটি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম।

মঙ্গলবার (২২ আগস্ট) ইরানে উদযাপিত হয় প্রতিরক্ষা শিল্প দিবস। এদিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মোজাহের-১০ নামের ড্রোনটি উন্মোচন করে।

ড্রোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসলামিক বিপ্লবী গার্ড ও অন্যান্য সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিকে ইরানের নতুন এ ড্রোনটির সঙ্গে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনের সাদৃশ্য রয়েছে। ইরান ড্রোনটির একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে গোপন একটি স্থানে এটি উড়ানো হচ্ছে। তেহরানের দাবি, ড্রোনটি বেশ কয়েক ধরনের বোমা বহনে সক্ষম, এছাড়া এটি রাডার প্রতিরোধী এবং নজরদারিও চালাতে পারবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোজাহের ড্রোনের নতুন এ ভার্সনটি ৩০০ কেজির বোমা বহন করতে পারবে। এটি ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং ড্রোনটি একসঙ্গে ৪৫০ লিটার জ্বালানি বহন করতে পারে।

সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, ড্রোনটি ৭ হাজার মিটার উচ্চতা দিয়ে বিরতিহীনভাবে ২ হাজার কিলোমিটার পর্যন্ত উড়বে পারবে। এর অর্থ এই ড্রোন ইসরায়েলে পৌঁছতে সক্ষম।

১৯৮০ সালের দিকে ইরান প্রথম মোজাহের ড্রোন তৈরি করেছিল। সেটির সর্বশেষ সংযোজন হলো মোজাহের-১০। ওই সময় ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল ইরান। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page