November 11, 2026, 8:00 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল বিচার বিভাগের সংস্কারে সরকার পিছু হটলেও থামছে না গণবিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে বিচার বিভাগের সংস্কারের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হটলেও গণবিক্ষোভ বন্ধ হচ্ছে না। শনিবার বিভিন্ন শহরে বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

টিআরটির খবরে বলা হয়, বিক্ষোভের ১৩তম সপ্তাহে শনিবার তেল আবিবে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলি পতাকা এবং ব্যানার হাতে সরকারবিরোধী শ্লোগান দেয় তারা। অন্যান্য অঞ্চল ও শহরেও এদিন বেশ কয়েকটি ছোট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী নেতানিয়াহুর সরকার বিচার বিভাগে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে।

প্রবল বিক্ষোভের মুখে সোমবার এ পরিকল্পনা থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সময় নিয়েছেন তিনি।

নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, ‘সংস্কারের উদ্যোগটি পার্লামেন্টের আগামী অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেয়া হবে। এতে এ ব্যাপারে ব্যাপকভিত্তিক ঐকমত্যে পৌঁছানো যায়।’

প্রস্তাবটি ইসরায়েলকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত করেছে। ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং সাবেক নিরাপত্তা প্রধান…সবাই এই পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তারা বলছেন, এটি দেশকে গণতন্ত্র থেকে দূরে ঠেলে দেবে।

নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনায় কী আছে? : এই সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া আইনপ্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে, তাকে অপসারণ করা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব করা হয়েছে।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে। তারা মনে করে এ বিধানটি ক্ষমতাসীন নেতানিয়াহুর স্বার্থ বিবেচনায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে এই মূহুর্তে দুর্নীতির একটি মামলা চলমান রয়েছে। নেতানিয়াহু বলেছেন, সংস্কারের প্রস্তাব এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা আদালতের ক্ষমতার অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে পারে।

বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, ‘নতুন পরিকল্পনায় ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট বা কেনেসেটের ক্ষমতা এমনভাবে বাড়বে যে তারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৬১ জন এমপির সমর্থন পেলেই, সুপ্রিম কোর্টের যে কোনও সিদ্ধান্ত উল্টে দিতে পারবেন।’

পরিকল্পনায় আরও বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে রাজনীতিবিদদের ভূমিকা আরও শক্তিশালী হবে। এর ফলে মন্ত্রীরা তাদের নিজস্ব আইন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। সূত্র: টিআরটি 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page