March 5, 2026, 11:19 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে আল জাজিরা সম্প্রচারে নিষেধাজ্ঞা কার্যকরে নেতানিয়াহুর প্রতিশ্রুতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ থেকে নিউজ চ্যানেল আল জাজিরার সম্প্রচারের নিষেধাজ্ঞা কার্যকরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সম্ভাব্য এই নিষেধাজ্ঞা কার্যকরের কারণে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকার ও কাতার ভিত্তিক এই চ্যানেলটির মধ্যে যে উত্তেজনা শুরু হয় তা আরো তীব্র হবে আশঙ্কা করা হচ্ছে।
নেতানিয়াহু এক্সে বলেছেন, ‘সন্ত্রাসী চ্যানেল আল জাজিরা ইসরায়েল থেকে আর সম্প্রচার করতে পারবে না। চ্যানেলটির কার্যক্রম বন্ধে নতুন আইন অনুযায়ী আমি পদক্ষেপ নেবো।’

এর প্রতিক্রিয়ায় আল জাজিরা বলেছে, আল জাজিরাকে শান্ত করতে ইসরায়েলের একের পর এক পদ্ধতিগত হামলার অংশ হিসেবে সর্বশেষ এই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর মধ্যে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার আগেই আল জাজিরার একজন সাংবাদিককে এবং পরে যুদ্ধ শুরুর পর আরো দু’জন সংবাদদাতাকে হত্যার বিষয়টি রয়েছে।
এদিকে হোয়াইট  হাউসের নারী মুখপাত্র কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, এটি যদি সত্য হয় তবে এই ধরনের পদক্ষেপ হবে উদ্বেগজনক।
গাজায় জানুয়ারিতে ইসরায়েলী হামলায় আল জাজিরার যে দ’ুজন সাংবাদিক নিহত হয়েছে তারা সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত ছিল বলে অভিযোগ করেছে তেলআবিব।
কিন্তু আল জাজিরা জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েল পদ্ধতিগতভাবে আল জাজিরাকে টার্গেট করছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page