November 4, 2026, 3:43 pm
শিরোনামঃ
বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মধ্যবর্তী নির্বাচনে পরাজয় ; ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস ইসরায়েলে নতুন নির্বাচন এড়াতে সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না : ইরানের সর্বোচ্চ নেতা যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে নতুন নির্বাচন এড়াতে সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে নতুন নির্বাচন এড়াতে এবং সরকার গঠনের অচলাবস্থা ভাঙতে রাজনৈতিক নেতাদের সমঝোতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি নেতাদের ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার তাগিদ দেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট এর মধ্যে কাকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবেন তিনি।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে নির্বাচনের পর কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় হারজগ বলেন, ‘রাজনৈতিক পক্ষগুলোকে মেনে নিতে হবে যে তাদের সব প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করা সম্ভব হবে না। নতুন নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় সমঝোতায় আসতে হবে।’

নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে গ্রহণের সময় হারজগ বলেন, ‘বর্তমান বাস্তবতায় নির্বাচনে যখন কোনো স্পষ্ট বিজয়ী নেই, তখন আমি সৃজনশীল চিন্তা, সাহস ও সদিচ্ছার আহ্বান জানাচ্ছি, যাতে শেষ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রই বিজয়ী হয়।’

নির্বাচনে ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় যেসব ফিলিস্তিনি সেখানে থেকে গিয়েছিলেন, তাদের বংশধরদের একটি বড় অংশ এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব।

নেতানিয়াহুর কট্টর ডানপন্থি সরকারের কঠোর বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ এই জনগোষ্ঠীর সমর্থন পাওয়া দলগুলো এখন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব দল একজোট হলে আইজেনকোটের সরকার গঠনের পথ তৈরি হতে পারে।

এদিকে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন নেতানিয়াহু। নির্বাচনের দিন খামভর্তি অর্থসহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনাকে সামনে এনে তিনি এসব দলের নেতাদের বিরুদ্ধে কাতারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন। তবে প্রধানমন্ত্রীর নিজের সহযোগীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।

প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে হারজগের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো নেতার নাম উল্লেখ না করে তিনি ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেন।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page